১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় পিএমকে’র মানবিক উদ্যোগ: দুপচাঁচিয়ায় ৫০০ শতাধিক মানুষ পেলেন ফ্রি চিকিৎসা ও ওষুধ

spot_img

 

​বগুড়া প্রতিনিধি: সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বগুড়ার দুপচাঁচিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর মোস্তফাপুর শাখার উদ্যোগে এই জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়।

​বুধবার (১০ জুন) মোস্তফাপুর শাখা কার্যালয়ে আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় পাঁচ শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়।

​অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পিএমকে দুপচাঁচিয়া এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার খন্দকার ফিরোজ আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন:​”পল্লী মঙ্গল কর্মসূচি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্রঋণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”

​সংস্থার কর্মকর্তারা জানান, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই পিএমকে’র মূল লক্ষ্য।

​ক্যাম্পে আগত রোগীদের অত্যন্ত আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক দল। মেডিকেল টিমে ছিলেন: ​ডাঃ মোঃ সানোয়ার হোসেন, ​ডাঃ মিরাজ হোসেন, ​ডাঃ বাপ্পি ​ডাঃ নিলুফা ইয়াসমিন ​উপস্থিত ব্যক্তিবর্গ ও জনপ্রতিক্রিয়া

​ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে সকাল থেকেই স্থানীয় নারী ও পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিনামূল্যে উন্নত সেবা, ওষুধ ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা পিএমকে-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এমন কার্যক্রম আরও বড় পরিসরে করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ব্রাঞ্চ ম্যানেজার, মোস্তফাপুর শাখা :​ হালিম, জোনাল হিসাব রক্ষক:আলী কদর,আইটি অফিসার-​ মাসুম সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ