
খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা-বাহিরদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে (লালচন্দ্রপুর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঐতিহাসিক গণ টিএস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বড়-বাড়িয়া খেলার মাঠে শেখ আল আমিনের সভাপতিত্বে ও হাফেজ আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগীয় সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, ফকিরহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এ,বি,এম তৈয়াবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মুস্তাফিজুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, সারা পৃথিবীতে সবচেয়ে নজিরবিহীন ভাবে শ্রমিকদের অধিকার দিতে পেরেছে সেই আদর্শ/পথ হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কোন আদর্শ শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে পারেনি। ইসলামী নীতিমালা ছাড়া শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই ইসলামকে ধারণ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে চাই। এই সমাজকে বিনির্মাণ করার জন্য শ্রমিকদের বিকল্প কিছু নেই। শ্রমিক ছাড়া সুশৃংখল সমাজ তৈরি করা সম্ভব নয়। আমরা এই শ্রমিকদের সমন্বয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই।
এসময় অন্যান্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক কামারুজ্জামান, আব্দুর রহিম, শেখ আব্দুল্লাহ, ফরহাদ হোসেন, ফকির আব্দুল হালিম, ওমর ফারুক, মাওলানা মিজানুর রহমান, শেখ দেলাওয়ার, গাউস শেখ, এ এম জয়নাল হুসাইন, লাদেন শেখ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।




