
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করছে জুলাই মঞ্চ, এনএসিপি সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। বৃহস্পতিবার ১৮ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয় নগরের কুমারপাড়ায়।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। সেটি কুমারপাড়ায় এসে মিলিত হয়েছে। বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ চলছিল।
তারা কুমারপাড়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে আসেন।
এসময় আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’–ইত্যাদি স্লোগান দেন। পরে বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস ভাঙচুর শুরু করেন তারা।




