২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কুফরি রুখতে জামায়াতকে ভোট না দিতে হেফাজত আমিরের আহ্বান

spot_img

আবারও জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য দলটিকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারীতে পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।

হেফাজতে ইসলামের আমির আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, “কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম?”

আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, “নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তদের দেখানো রাস্তা সোজা রাস্তা।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ