২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জামায়াতসহ আন্দোলনকারীদের যুগপৎ কর্মসূচি আজ

spot_img

বিভিন্ন দাবিতে দুই দফায় অভিন্ন কর্মসূচি পালনের পর এবার যুগপৎভাবে আন্দোলনে নামছে জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো। নতুন কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে রোববার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। এতে ইসলামী আন্দোলনসহ অন্য দলগুলো থাকবে বলে জানা গেছে।

এর আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ বিভিন্ন দাবিতে দুই দফায় আলাদাভাবে ঘোষণা দিয়ে অভিন্ন নানা কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। তবে এবার একমঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং আন্দোলনরত দলগুলোর মিডিয়া সমন্বয়ক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, রোববার বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আকরাম খাঁ হলে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫-দফা গণদাবি’ আদায়ের লক্ষ্যে আন্দোলনরত দলসমূহের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

একই ধরণের তথ্য দিয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ জানান, পিআরসহ ৬ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে রোববার বেলা আড়াইটায় যৌথ প্রেস ব্রিফিং করবে যুগপৎ আন্দোলনরত দলসমূহের শীর্ষ নেতারা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ