২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জ্বালানি তেলের দাম কমলো বিশ্ব বাজারে

spot_img

বিশ্ব বাজারে এবার জ্বালানি তেলের দাম আরো কমেছে।

আজ (৪ সেপ্টেম্বর) বিশ্ব বাজারে নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৩৭ সেন্ট কমে গিয়ে ৭৩ দশমিক ৩৮ ডলার হয়েছে। এর আগেও তেলের দাম কমেছিলো ৪ দশমিক ৯ শতাংশ এবং অক্টোবরের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৬৯ দশমিক ৯৩ ডলার হয়েছে। আগের দিন বেঞ্চমার্কের তেলের দাম কমে ৪ দশমিক ৪ শতাংশ। উভয় বেঞ্চমার্কের দাম গত ডিসেম্বরের পর কমে সর্বনিম্ন হয়েছে। ধারণা করা হয় লিবিয়ার রাজনৈতিক সংকটের সমাধান হচ্ছে বলেই জ্বালানির এমন দরপতন। তাছাড়া চীন এবং যুক্তরাষ্ট্রের দূর্বল অর্থনৈতিক পূর্বাভাসের কারণেও তেলের চাহিদা নিয়ে এমন উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সংবাদ বুলেটিন / মালিহা

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ