১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন দেশের অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট গুরুতর হওয়ায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন এই উইকেটকিপার ব্যাটার।

মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলার সময় চোট পান তিনি।’

শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের করা বল তালুবন্দি করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুশফিক। এ সময় মাঠেই খানিকটা সেবা-শুশ্রূষা করা হয় তার। এরপর পুরো ইনিংস তিনি উইকেটকিপিং করেছেন। ব্যাটিংয়েও ৩৭ রানের অপরাজিত ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

চট্টগ্রামে ম্যাচ শেষের পর ঢাকায় এসে মুশফিকের আঙুলের এক্সরে করা হয়। রিপোর্টে দেখা যায়, তার আঙুলে চিড় ধরেছে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেন, ‘সে এখন পর্যবেক্ষণে আছে। ধারণা করা হচ্ছে তিন থেকে চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।’

অন্যদিকে, মুশফিকের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেটি এখনো চূড়ান্ত করতে পারেননি নির্বাচকরা।

সিরিজের প্রথম টেস্ট আগামী ২২ মার্চ শুরু হবে। এই ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল আবার যাবে চট্টগ্রামে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি সেখানে শুরু হবে ৩০ মার্চ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ