১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়‌নের ল‌ক্ষে কুড়িগ্রামে প্রস্তুতি সভা

spot_img

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অ‌বিল‌ম্বে বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে প্রস্তু‌তিমূলক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়া‌রি)‌ বি‌কে‌লে উলিপুরের থে‌তরাই সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় মা‌ঠে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

তিস্তা নদী রক্ষা আন্দোলন ক‌মি‌টি উলিপুর উপ‌জেলার আয়োজ‌নে উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি হায়দার আলী মিঞার সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সভায় প্রধান অতিথি ছি‌লেন রংপুর বিভাগের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছি‌লেন জেলা বিএন‌পির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হা‌সিব, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।

উল্লেখ‌্য, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার তিস্তা নদী অববাহিকার ১০টি স্থানে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানা গেছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ