১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ধানের শীষকে সমর্থন দিলেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা!

spot_img

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং ইসলামী মূল্যবোধের স্থিতিশীলতা বজায় রাখতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সমর্থন জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর বিষয়ে আলেমদের পর্যবেক্ষণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে জামায়াত-শিবির অনলাইন ও অফলাইনে দেশের সর্বজনশ্রদ্ধেয় শীর্ষ আলেমদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য ও বিষোদগার করে আসছে। এছাড়া জামায়াত সাধারণ মানুষের কাছে নিজেদের ইসলামী শক্তি হিসেবে পরিচয় দিলেও আন্তর্জাতিক ও কূটনৈতিক মহলে নিজেদের ‘সেক্যুলার’ হিসেবে উপস্থাপন করছে—এমন দ্বিমুখী আচরণের কারণে আলেমরা জামায়াত জোটের পরিবর্তে বিএনপিকে বেছে নিয়েছেন।

আস্থা ধানের শীষে আলেমরা মনে করেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে এবং সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখতে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ বর্তমানে সবচেয়ে নির্ভরযোগ্য। তাঁরা দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।

সমর্থন জানিয়েছেন যে সকল শীর্ষ আলেম ও দরবার: বিএনপি ও ধানের শীষের পক্ষে যে সকল শীর্ষ আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব সংহতি প্রকাশ করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী (হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির)
আল্লামা শায়েখ মাহমুদুল হাসান (বেফাক ও হাইয়্যার চেয়ারম্যান)
মাওলানা সাজিদুর রহমান (হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব)
মাওলানা এ কে এম আশরাফুল হক (বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি)
মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী (জৈনপুরের পীর)
শায়েখ আব্দুল মতিন ও মুফতি জাফর আহমদ (ঢালকানগর পীর সাহেব)
মুফতি মনসুরুল হক এবং মাওলানা শওকত হোসেন সরকার

এছাড়া ফুলতলী দরবার, ছারছিনা দরবার, মাইজভাণ্ডার দরবার এবং ইসলামী ঐক্যজোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উভয় অংশও এই সমর্থনে অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ