২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি থেকে ৮০ লাখ উদ্ধার, আটক:২

spot_img

নির্বাচনকে ঘিরে চলমান অভিযানের মধ্যে এ্যানি চৌধুরীর নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার রাতে নগরীর একটি সড়কে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামানো হয়। গাড়িটিতে সংশ্লিষ্ট প্রার্থীর নির্বাচনী পোস্টার ও প্রচারসামগ্রী ছিল বলে জানা গেছে। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে নগদ ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক দুইজনের কাছ থেকে টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

তবে এ্যানি চৌধুরীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, উদ্ধার করা অর্থ নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য বহন করা হচ্ছিল। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে তারা প্রস্তুত রয়েছেন বলেও জানানো হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, টাকার উৎস ও উদ্দেশ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: দৈনিক সকাল

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ