১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ধুনটে তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচির প্রচারণা

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের চিহ্নিত করা এবং নতুন উদ্যোগ গড়ে তুলতে অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচির প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সোনালী ব্যাংক পিএলসি ধুনট শাখার আয়োজনে ধুনট সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক পিএলসি ধুনট শাখার এজিএম শাহাদাত হোসেন সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক এস এম সাজ্জাদ হোসেন।

সোনালী ব্যাংকের কর্মকর্তা আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, মানাস মিডিয়ার সম্পাদক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদার, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আল মামুনুর রাশেদ, অগ্রণী ব্যাংক ধুনট শাখার ব্যবস্থাপক আল মামুন ডিকেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ধুনট শাখার ব্যবস্থাপক আব্দুল মোমিন এবং ধুনট সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এ সময় তরুণদের নতুন ব্যবসা ও উদ্যোগ গড়ে তোলার বিষয়ে উৎসাহিত করা হয় এবং অর্থায়নের সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ