২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

পথসভায় তারেক রহমান: বগুড়া -৭ দায়িত্ব মোরশেদ মিল্টন কে দেওয়া হয়েছে

spot_img

: বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) এলাকার উন্নয়নসহ সার্বিক দেখভালের দায়িত্ব বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোরশেদ মিল্টন কে দেওয়া হয়েছে। আপনারা মিল্টনকে বিপুল ভোটে বিজয়ী করুন এবং তার পাশে থাকুন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বগুড়া থেকে ঢাকা যাওয়ার পথে শাজাহানপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গাড়ি থামিয়ে নেতাকর্মি সমর্থক ও উৎসুক জনতার উদ্দেশ্যে গাড়ির ভেতর থেকে হ্যান্ড মাইকে সংক্ষিপ্ত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, বগুড়া-৭ আমার নিজের এলাকা, আমার বাড়ি। তাই অন্য এলাকায় বেশি গুরুত্ব দিতে হবে।

তারেক রহমান শাজাহানপুরে পথসভায় বক্তব্য রাখবেন এমন সংবাদে সকাল থেকেই উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মি সমর্থক ও উৎসুক জনতার সমাবেশ ঘটতে থাকে। উপজেলা বিএনপির পক্ষ থেকে সকাল ১০টায় পথসভার কথা বলা হলেও দুপুর ০১টা ০৮ মিনিটে শাজাহানপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপজেলা, ইউনিয়ন, পৌর এলাকা ও প্রত্যন্ত গ্রাম থেকে আসা কয়েক হাজার নেতাকর্মি সমর্থক ও উৎসুক জনতা তারেক রহমানকে হাত নেড়ে স্বাগত জানান। সেই সাথে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সময় স্বল্পতার কারণে পথসভার মঞ্চে না উঠে গাড়ির ভিতরে দাঁড়িয়ে তিনি হ্যান্ড মাইকে বক্তব্য রাখেন। পথসভায় সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৭ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোরশেদ মিল্টন।

এতে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, আব্দুল হাই সিদ্দিকী রনি, বিএনপি নেতা মঞ্জুর কাদের মন্টু, মোজাফ্ফর রহমান, ইদ্রিস আলী সাকিদার, এনামুল হক এনাম, নুরুল আজাদ, রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, হাফিজার রহমান কাজল, বাদশা আলম, আতাহার আলী কাইয়ুম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন, এমরান হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল বাসেদ, যুবদল নেতা বেলাল হোসেন বাবু, সাজেদুর রহমান সাজু, রেজাউল করিম, জিয়া পরিষদ সভাপতি অধ্যাপক মোস্তাফিজার রহমান, কৃষকদল সভাপতি রেজা তালুকদার, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, মহিলা দল সভাপতি কোহিনুর আক্তার, সাদারণ সম্পাদক ফেরদৌসী সুমি, উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান সাহিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজীনুর, জাসাস সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ