২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, ফের বিয়ে করলেন স্বামী

spot_img

এসবি ডেস্ক : ৬ বছর সংসার করার পর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী পালিয়েছেন তার পরকীয়া প্রেমিকের সঙ্গে। সেই ক্ষোভে নিজেকে শুদ্ধ করতে এক মণ দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করেছেন মামুন মোল্লা নামের এক ব্যবসায়ী।

গত রোববার (১৭ মার্চ) এ ব্যতিক্রমী ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নে শোলাবাড়ী গ্রামে।

মামুন মোল্লা ওই গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।

মঙ্গলবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনের দুধ দিয়ে গোসল করার ভিডিওটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, এক যুবক বাড়ির উঠানে টুলের ওপর বসে আছেন। পাশে রয়েছে বালতিভর্তি দুধ। সেখানে থাকা কয়েকজন নারী মগ দিয়ে তার মাথা ও শরীরে দুধ দিয়ে গোসল করাচ্ছেন।

স্থানীয়রা জানান, মামুন মোল্লা লেপ-তোষকের ব্যবসা করেন। ৬ বছর আগে মামুন মোল্লা ভালোবেসে পরিবারের সম্মতিতে বিয়ে করেন বালিয়াকান্দির নবাবপুরের বালিয়াচরের শাম্মী আক্তারকে। বিয়ের পর তাদের সংসার জীবন সুখেই কাটছিল। কিন্তু মামুনের স্ত্রী শাম্মী তার বাবার বাড়ি এলাকায় তপন আলী নামের এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ২ মার্চ শাম্মী তার স্বামী-সংসার ছেড়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। পরে মামুন গত রোববার দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করেন।

মামুন মোল্লা জানান, ভালোবেসে ৬ বছর আগে বিয়ে করে সংসার করছিলেন। কিন্তু স্ত্রী তার সঙ্গে বেঈমানি করে অন্যের হাত ধরে চলে গেছে। তাদের সংসারে কোনো অভাব-অনটন বা দুঃখ-কষ্ট ছিলে না। চলে যাওয়ার সময় সে নগদ ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণ নিয়ে গেছে। আসলে তিনি তাকে চিনতে ভুল করেছিলেন। যার কারণে দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত বলে তিনি মনে করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মামুন মোল্লার প্রতিবেশী নারুয়া ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব আলী।

তিনি জানান, মামুন তার প্রতিবেশী। মামুনের স্ত্রী শাম্মী পরকীয়া করে পালিয়েছেন। কিন্তু তারা প্রেম করে বিয়ে করেছিলেন এবং ৬ বছর সংসারও করেছেন। স্ত্রী পালিয়ে যাওয়ায় গত রোববার মামুন দ্বিতীয় বিয়ে করেছেন এবং বিয়ের আগে মামুন দুধ দিয়ে গোসল করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ