৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বকেয়া বিল চাওয়ায় বিলম্যানকে মারধর করলেন ছাত্রলীগ নেতা

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ আইনেট ওয়াইফাই ইন্টারনেটের বিল চাইতে গেলে বিলম্যানকে বেধরক মারধর করেন ছাত্রলীগ নেতা উব্বিয়া মোবারক নাবিল। শনিবার বেলা আড়াইটার দিকে পৌর শহরের নতুনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার বিকেলে সুনামগঞ্জ আইনেট ওয়াইফাই ইন্টারনেট প্রতিষ্টানের দুই মাসের বকেয়া বিল ছিলো ছাত্রলীগ নেতা উব্বিয়া মোবারক নাবিলের কাছে। শনিবার বিকেলে ঐ নেতার বাসায় গিয়ে বিল চাইলে বিল দেবে না বলে জানায়, এসময় বিল না দেয়ার কারণ জানতে চাইলে সে বিলম্যানের উপর চড়াও হয়। এক পযার্য়ে সে বিলম্যান সুদীপকে বেধরক মারপিট করতে থাকে পরে গুরুতর আহত অবস্থায় বিলম্যানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সুদিপ জানান, আইনেটের দুইমাসের বিল দিচ্ছেন না তিনি। তাই বকেয়া বিল চাইলে গেলে আমাকে মারধর শুরু করেন। আমার মাথা চোখ গুরুতর জখম হয়েছে। আমি কোন রকম প্রাণে বেঁচে ফিরেছি। আমি হাসপাতালে ভর্তি আছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
এই বিষয়ে বক্তব্য জানার জন্য উব্বিয়া মোবারক নাবিলের নম্বরে একাধিক নম্বর থেকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায় নি।
আইনেট ওয়াইফাই ইন্টারনেটের ব্যবস্থাপনা পরিচালক অ্যাড. এ আর জুয়েল জানান, তাদের একজন কর্মচারী বিল চাইতে গিয়ে ছাত্রলীগ নেতা উব্বিয়া মোবারক নাবিল কর্তৃক বেধরক মারপিঠের শিকার হয়েছেন। তারা থানার ওসিকে বিষয়টি জানিয়েছেন, রাতেই সুদিপ বাদী হয়ে থানায় নিয়মিত মামলা করবেন।
সদর থানার ওসি নাজমুল হক জানিয়েছেন, বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন আইনেট ওয়াইফাই কর্তৃপক্ষ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ