২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় জামায়াতের মাদক বিরোধী সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

spot_img

বগুড়া শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে মাদক বিরোধী সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ শে জুন (বুধবার) সকালে উপজেলার একটি মিলনাতায়নে এ সেমিনারে অংশ গ্রহন করেন উপজেলা জামায়াতের বিভিন্ন দায়িত্বশীলরা।

শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল লতিফ,এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদের সদস্যরা, ইউনিয়নের আমীর সহ অনান্য নেতাকর্মীরা।

উক্ত সেমিনারে বক্তারা বলেন,বর্তমান সময়ে  সারাদেশে মাদক ছড়িয়ে গিয়েছে,এখান থেকে দেশ  বাঁচতে চাইলে সবাইকে ইসলামী শিক্ষায় জীবন গড়াতে হবে।তাছাড়া আমাদের তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে চাইলে জামায়াতে ইসলামী,ছাত্র শিবির,ছাত্রী সংস্থা যুক্ত করে দেয়ার বিকল্প নাই।

জামায়াতে আমীর আব্দুল লতিফ বলেন, মাদকের সর্বগ্রাসী ভয়াবহতা থেকে পরিত্রাণ পেতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও পারিবারিক প্রতিরোধ গড়ে তোলার কোন বিকল্প নেই। তিনি মাদক নিয়ন্ত্রণে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার আহবান জানান।

জামায়াতে সেক্রেটারির মাওলানা শহিদুল ইসলাম বলেন,আমাদের দেশে পরিকল্পিতভাবে মাদকের বিস্তার ঘটানো হয়েছে। সীমিত পরিসরে হলেও ঔষধ ও কোমলপানীয় মাদকের উপস্থিতি রয়েছে। আর এভাবেই নতুন প্রজন্মকে মাদকাশক্তির দিকে ঠেলে দেয়া হচ্ছে। এমতাবস্থায় মাদকের ভয়াবহ বিস্তার মোকাবেলায় প্রত্যেক নাগরিক কুরআন-সুন্নাহর যথাযথ জ্ঞান অর্জন, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কঠোর আইন প্রণয়ন, আর তা কার্যকর করার জন্য প্রশাসনের সকল পর্যায়ে সৎলোকদের নিয়োগ এবং মাদকবিরোধী অভিযান সারা বছরই অব্যাহত রাখা দরকার। তাহলেই মাদকের ভয়াবহ বিস্তার রোধ করে দেশ ও জাতিকে নিরাপদ করা সম্ভব।

তথ্য সূত্র: ঢাকা ভয়েস

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ