২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত

spot_img

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া জে কে কলেজের সামনে বগুড়া-নওগাঁঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে৷ 

নিহতেরা হলেন দুপচাঁচিয়ার জিয়ানগর সোনারপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে সাদিকুল ইসলাম এবং অপরজন জিয়ানগর এলাকার মোসাদ্দেকুল ইসলাম। তারা দুইজনেই কলেজ পড়ুয়া এবং একে অপরের বন্ধু।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিকালে মোটরসাইকেল নিয়ে কাহালুর রাবেয়া পার্কে বেড়াতে যায় সাদিকুল এবং মোসাদ্দেকুল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জে কে কলেজের সামনে অজ্ঞাতপরিচয় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোসাদ্দেকুল মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় সাদিকুলকে দুপচাঁচিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওসি আরও জানান, মোটরসাইকেল কে চালাচ্ছিল তা এখনও জানা যায়নি। আর ট্রাক অজ্ঞাতপরিচয় হওয়ায় কাউকে আটক করাও যায়নি। মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ