১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ট্রাক-কুরিয়ার কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত চালক

spot_img

বগুড়ায় মালবাহী ট্রাক ও কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দার হাট হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে৷

নিহতের নাম আব্দুস সালাম(৩৫)। তিনি রংপুর সদরের মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। এছাড়াও তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান৷

পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল সাড়ে সাতটার দিকে নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সাথে বগুড়াগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক নিহত হন৷ এছাড়াও কাভার্ডভ্যানে থাকা কুরিয়ার সার্ভিসের মালামাল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়৷ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ