২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় বাস থেকে ৩০০ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, যুবক গ্রেপ্তার

spot_img

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে নওগাঁ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৩০০ পিস বুপ্রেনরফাইনযুক্ত ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের উত্তর পাশে বাংলাদেশ বিমান বাহিনী ইউনিটের সামনে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানের সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সি-২ আসনে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা যাত্রী মো. ফরহাদ হোসেনের দেহ ও ট্রাভেল ব্যাগ তল্লাশি করে লেবেলযুক্ত বুপ্রেনরফাইন ইনজেকশনের ৩০০টি অ্যাম্পুল উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার হরিতকিডাঙ্গা ইউনিয়নের আঙ্গুরত কলোনি এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিললুর রহমান জানান, উদ্ধার হওয়া মাদকের এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ