২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় ছাত্রী নিহত

spot_img

বগুড়ায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় রিমি খাতুন (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চাঁদমুহা এলাকায় চাঁদমুহা বাজারসংলগ্ন স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমি খাতুন উপজেলার সরলপুর পাইকড়তলা এলাকার রানা মিয়ার মেয়ে। সে স্থানীয় চাঁদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, বুধবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল রিমি। পথে চাঁদমুহা স্লুইসগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ইজিবাইকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ