২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় স্ত্রীকে দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

spot_img

গোলাম আজম, স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ মে) বিকেল ৩টার দিকে বগুড়ার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এই রায় দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলাই কেকার পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন মণ্ডলের ছেলে আকবর আলী মণ্ডল।

এ সব তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আশেকুর রহমান সুজন জানান, বিয়ের পর থেকে আকবর আলী তার স্ত্রী হাসিনাকে এক লাখ টাকা যৌতুকের দাবিতে বিভিন্ন সময় নির্যাতন করতো। এ নিয়ে অনেকবার দরবার শালিসও হয়। একবার আলী আর যৌতুক চাইবেন না মর্মে মুচলেকাও দেন। তবে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর আবার যৌতুকের টাকার জন্য স্ত্রীকে মারধর করেন আকবর আলী। এক পর্যায়ে হাসিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে সেই মরদেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন আলী। এ ঘটনার পরদিন নিহতের ভাই শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ