৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়া শাজাহানপুরে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

spot_img

বগুড়া শাজাহানপুরে আজ (১১ মে) বৃহস্পতিবার বিকেল চারটায় শাজাহানপুরের সি-ব্লক এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের আঘাতে মোছাঃ জান্নাতী (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত জান্নাতী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা সার্জেন্ট আব্দুল লতিফ বগুড়া সেনানিবাসে ৪০ বেঙ্গলে কর্মরত। নিহত শিক্ষার্থী ক্যান্টনমেন্টে ভিতরে সি-ব্লক এলাকায় সরকারি কোয়ার্টারে বসবাস করতো।

মুমূর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর কাদের জিলানী জানান,খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে যায়।নিহতের পরিচয় শনাক্ত করা গিয়েছে।গাড়িটি আটক করা হয়েছে, গাড়ির চালক ও হেলপার পালাতক আছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ