১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় স্বামীর মারধরে স্ত্রী নিহত!

spot_img

বগুড়ায় শাজাহানপুরে খরনা ইউনিয়নে স্বামী আবু জাফরের(৫০) মারধরে স্ত্রী মোছাঃ রেক্সনা নিহত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসীর থেকে জানা যায়, নিহত রেক্সনা কে তার স্বামী আবু জাফর দীর্ঘদিন যাবৎ মারধর করতো। গত ২৬ নভেম্বর স্বামী আবু জাফর ব্যাপক মারধর করে। পরবর্তীতে একদিন পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে নিহত রেক্সনা কে ডেলটা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে তিনি মারা যান।

নিহতের ছোট বোন মিনু আক্তার বলেন, নিহতের স্বামী আবু জাফর এর আগেও অনেকবার নিহত রেক্সনাকে মারধর করে। এবং আবু জাফর মারধরের বিষয়টি পরিবারের কাছে শিকার করেন।

শাজাহানপুর থানার তদন্ত অফিসার মোঃ মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে এলাকাবাসী খবর দিলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং লাশের গায়ে মারধরের চিহ্ন পাওয়ায় আমরা নিহতের মরদেহটি পোস্ট মর্টেম করার জন্য থানায় নিয়ে যাবো। এ বিষয়ে থানায় কোনো মামলা না হলে সাকারবাদী মামলা করা হবে। এবং পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ