
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের মজলিসে শূরা সদস্য নির্বাচনে শাজাহানপুর উপজেলা থেকে ১১ জন নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ বিভাগ থেকে ৬ জন এবং মহিলা বিভাগ থেকে ৫ জন রয়েছেন।
নির্বাচিত পুরুষ সদস্যরা হলেন—মাওলানা মো. আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, মাওলানা শহিদুল ইসলাম, অধ্যাপক মাওলানা মো. কাওসার আলী, মাওলানা মো. আব্দুল মোমিন ও অধ্যাপক মো. গাজিউর রহমান।
মহিলা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন—মুন্জুয়ারা বেগম, জীবন্নাহার, শেফালী বেগম, নাসিমা বেগম ও শাহনাজ বেগম।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় বগুড়া জেলা জামায়াতের কার্যালয়ে নবনির্বাচিত মজলিসে শূরা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত এসব সদস্য জেলা জামায়াতের মজলিসে শূরায় শাজাহানপুর উপজেলার প্রতিনিধিত্ব করবেন।




