২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপ মিশনে মেসির ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় কোচ স্কালোনি

spot_img

আসন্ন বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার বড় নাম এখন লিওনেল মেসি। ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিতে মাঠ ছাড়ার পর থেকেই তাকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যদিও ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে মেডিকেল টেস্টে বড় কোনো ইনজুরি নেই। তবে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি স্বীকার করেছেন যে, বিশ্বকাপের জন্য দলের সঙ্গে যোগ দেওয়ার সময় মেসি শতভাগ ফিট থাকছেন না।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ১০ গোলের থ্রিলার জয়ের ম্যাচে ৭৩তম মিনিটে বদলি হয়ে মাঠ থেকে উঠে যান মেসি। পেশির দুর্বলতার কারণে ম্যাচটি শেষ করতে না পারায় আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে ভক্তদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে স্কালোনি জানান, প্রাথমিক মেডিকেল রিপোর্টে বড় কোনো ইনজুরি ধরা না পড়লেও পরবর্তী পরীক্ষার ফলাফলের জন্য তারা অপেক্ষা করছেন।

ডিস্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন কোচ বলেন, ‘প্রাথমিক তথ্যগুলো খুব একটা খারাপ নয়। এখন পরবর্তী পরীক্ষার ফলের অপেক্ষায় আছি। আমরা সবাই চাই মেসি পূর্ণ ফিট অবস্থায় দলে যোগ দিক, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি শুধু মেসির একার সমস্যা নয়, আমাদের আরও অনেক খেলোয়াড় চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।’

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই মেসিকে দলে পেতে আশাবাদী স্কালোনি, ‘আমরা সবাই চাই মেসি পুরোপুরি ফিট থেকে স্কোয়াডে যোগ দেবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। শুধু মেসির একার সমস্যা নয়; আমাদের অনেক খেলোয়াড়ই এখনও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হলো তাদের রিহ্যাব প্রক্রিয়া ঠিকঠাক চালানো, যেন বিশ্বকাপের আগে তারা সবাই নিজেদের সেরা ছন্দে ফিরতে পারে।’

এখন দেখার বিষয়, সময়মতো শতভাগ ফিটনেস ফিরে পেয়ে মেসি আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে দলকে নেতৃত্ব দিতে পারেন কি না।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ