১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বেরোবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিবে দাওয়াহ সোসাইটি

spot_img

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক;
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি দাওয়াহ সোসাইটি উদ্দোগে ২০২৩- ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়েছে।
আগামী ২৪ নভেম্বর রবিবার দুপুর ২ ঘটিকায় স্বাধীনতা স্মারক মাঠে বিশ্ববিদ্যালয়ের নবীন ১৬ তম ব্যাচকে বরণ করে নিবে সংগঠনটি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর মোখতার আহমাদ।তাছাড়াও অনন্য্য সম্মানিত ব্যাক্তিগণও উপস্থিত থাকবেন।

সংগঠনটির মূল উদ্দেশ্য সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে নৈতিকতা সম্পন্ন শিক্ষার্থী ও ক্যাম্পাস গঠন। তাছাড়াও .ইসলামী নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং এরই সাথে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগরিত করে সুনাগরিক  হিসেবে গড়ে তোলা।বছরে কমপক্ষে একবার ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা।দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য তহবিল সংগ্রহ করে আর্থিক সহায়তার ব্যবস্থা করা।ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া।

সংগঠনটির সভাপতি মোশারফ হোসেন বলেন,”এই নবীন বরণ শুধুই একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয় বরং এটি নবীনদের জীবন চলার পথে নতুন একটি অধ্যায় যুক্ত করবে।এই বরণ অনুষ্ঠানটি নবাগতদের পরিচয়ের ভুবনে প্রবেশ করানোর পাশাপাশি একটি অবিচ্ছেদ্য পরিবারের অংশ হিসেবে গণ্য হবে। এটি তাদের হৃদয়ে একটি উচ্চতর মানসিকতা এবং অনুপ্রেরণার সঞ্চার করবে, যা তাদেরকে ইসলামের সুমহান আদর্শে নিজেদের উৎসর্গ করতে সহায়ক হবে। ক্যাম্পাসে নবীনরা এসে অসৎ সঙ্গের কারনে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ইসলামের সুমহান বাণী পৌঁছে দিয়ে সঠিক পথে চলার আহবান জানাবো। যাতে করে তাদের পরবর্তী চলার পথ সহজ হয় এবং নিজ জীবনে ইসলামী বিধি বিধান পালনে উদ্বুদ্ধ হয়। তখনই আমাদের এই আয়োজন সার্থক হবে যখন নবীনরা একজন ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন নৈতিকতা সমপন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।”

সংগঠনটির সাধারণ সম্পাদক বায়োজিদ শিকদার বলেন, “বেরোবি দাওয়াহ সোসাইটি আয়োজনে এই প্রথম নবীন বরণ আয়োজন করতে যাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষীকা সহযোগিতা করতেছেন। অনেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছেন। আমরা আশা করি খুব সুন্দর ভাবে নবীন বরণ অনুষ্ঠান শেষ হবে। ”
সাজ্জাদুর রহমান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ