১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বেরোবি রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে বিক্রম, আবু সুফিয়ান

spot_img

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের কার্যনির্বাহী (মেট কাউন্সিল) কমিটি ২০২৫ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) ক্যাফেটেরিয়ার ২য় তলায় অবস্থিত রোভার স্কাউট ডেনে আয়োজিত নবীণবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী – গ্রুপ সভাপতি বেরোবি রোভার স্কাউট গ্রুপ| বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামাণিক – পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কমিটির সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম। একুশ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

সভাপতি নির্বাচিত হয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী বিক্রম কুমার শর্মা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ আবু সুফিয়ান আল মামুন। তাছাড়াও এতে ক্রু-ইন কাউন্সিলে সিনিয়র রোভারমেট হয়েছেন বিক্রম কুমার শর্মা এবং গার্ল ইন সিনিয়র রোভারমেট হয়েছেন বাংলা বিভাগের হাবীবা আক্তার।

নবনির্বাচিত সিনিয়র রোভার মেট বিক্রম কুমার শর্মা বলেন “ব্যক্তিজীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল শিক্ষার্থীকে স্কাউট প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন।”

সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান আল মামুন বলেন, “নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, শারীরিক, বুদ্ধিবৃত্তিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সম্ভাবনা অর্জনে তরুণদের স্কাউট প্রশিক্ষণের বিকল্প নেই।নিয়মিত ক্রু মিটিং পরিচালনার মাধ্যমে, রোভার স্কাউটস এর প্রোগ্রামগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে গ্রুপের কার্যক্রম কে আরও গতিশীল করতে চাই।আমাদের সেবামূলক কার্যক্রমের পরিধি আরো বৃদ্ধি করতে আমি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবো।”

হাবীবা আক্তার বলেছেন সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ অনেকদূর এগিয়ে যাবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ