২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে

spot_img

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় হযরত মোহাম্মদ (সঃ) জম্ম দিবস উপলক্ষে গতকাল সোমবার মাদ্রাসা হল রুমে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রাসার আরবি প্রভাষক গাজী মাওলানা নোমান হোছাইন, হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহিম, অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী গন উপস্থিত ছিলেন।

রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে যথা যোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। গত ১৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আলোচনা সভা, কোরআন তালাওয়াত, হামদ,নাত, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহপরান।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকবর হোসেন, অনুষ্ঠানে উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাইউম । অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী গন উপস্থিত ছিলেন।

মেনাপুর বাদসা মিয়া উচ্চ বিদ্যালয়

গত ১৬ সেপ্টেম্বর মেনাপুর বাদসা মিয়া উচ্চ বিদ্যালয়ে যতা যোগ্য মর্যাদায় বিদ্যালয় হলরুমে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তালাওয়াত করা হয়। আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী সিনিয়র শিক্ষক মোঃ সাহা আলম মিজি, মোঃ সুমন খান। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী গন উপস্থিত ছিলেন অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী শিক্ষক গোপাল কৃষ্ণ

নাসিরকোট উচ্চ বিদ্যালয়

গত ১৬ সেপ্টেম্বর নাসিরকোট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, কোরআন তালাওয়াত, হামদ, নাত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোলায়মান, আবু সুপিয়ান, মোঃ রবিউল আউয়াল, রহিমা বেগম , ছাত্র আইমুন সামি। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী গন উপস্থিত ছিলেন

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ