২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা

spot_img

ঝিনাইদহের শৈলকুপায় নিজের বড় মেয়ের জন্য পছন্দ করা হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গেছেন তিন সন্তানের জননী এক গৃহবধূ। ঘটনাটি মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার চর-ত্রিবেণী গ্রামে ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর নাম রিমি খাতুন (৩৫)। প্রায় ১৭ বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রিমির সঙ্গে শৈলকুপার রাশেদ আলীর (৩৮) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে। জীবিকার কারণে রাশেদ আলী প্রায়ই বাইরে থাকতেন।

অভিযোগ অনুযায়ী, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পার্বতীপুর এলাকার মামুন হোসেন (২৪) নামের এক যুবকের সঙ্গে রিমির পরিচয় হয়। মামুন নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন বলে দাবি করা হয়েছে। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

পরিবারের দাবি, পরবর্তীতে বড় মেয়ের বিয়ের জন্য মামুনকেই পছন্দ করেন রিমি। তবে মা ও হবু জামাইয়ের অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখে মেয়ে বিয়েতে আপত্তি জানায়। এ নিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টি হয় এবং এক পর্যায়ে বড় মেয়ে আত্মহননের পথ বেছে নেয় বলে অভিযোগ ওঠে।

স্বজনদের অভিযোগ, মেয়ের মৃত্যুর পরও রিমি ও মামুনের সম্পর্ক থেমে থাকেনি। স্বামী রাশেদ আলী বিষয়টি জানার পর একাধিকবার বুঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

সবশেষ গত ২৮ এপ্রিল স্বামী বাড়িতে না থাকার সুযোগে ছোট দুই সন্তানকে সঙ্গে নিয়ে মামুন হোসেনের সঙ্গে ঘর ছেড়ে চলে যান রিমি খাতুন।

এ ঘটনায় ভুক্তভোগী স্বামী রাশেদ আলী শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে নিখোঁজ গৃহবধূ ও শিশুদের উদ্ধারে অভিযান চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ