২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

রংপুরে ধর্মীয় সম্প্রীতি শীর্ষক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে

spot_img

বেরোবি প্রতিনিধি
ইয়ুথ লিডারশীপ নেটওয়ার্ক এর উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় “ডিজিটাল লিটারেসি এবং ধর্মীয় সম্প্রীতি শীর্ষক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ সেপ্টেম্বর,২০২৪ ) সকাল ৯ টায় রঙ্গপুর সাহিত্য পরিষদ, টাউন হল,রংপুরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ফেসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন আরমান আরাফাত অনিক ও আদনান বাবু সাগর। এছাড়াও উপস্থিত ছিলেন হাসান আলী,হাবিবুল্লাহ রহমান রাহী, নাজমুস সাকিব,নুশরাত নওশীন বুশরা এবং নুর আফসানা মাহজাবীন, এশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ইরফান বারী, সিনিয়র প্রোগ্রাম অফিসার ও মাহমুদা বেগম শরীফা, সিনিয়র প্রোগ্রাম অফিসার।

মাহমুদা বেগম শরীফা জানান, এশিয়া ফাউন্ডেশন আয়োজিত “কমিউনিটি-ড্রিভেন আপ্রোচ টু প্রমোটিং রিলিজিয়াস ইকুয়ালিটি এন্ড এক্সেস টু জাস্টিস” প্রজেক্ট এর ইয়ুথ ফর হারমনি “– ইনোভেশন গ্রান্ট চ্যালেঞ্জ বিজয়ী রংপুর এর একদল তরুণ-তরুণীর উদ্যোগেই এই কার্যক্রম পরিচালনা হচ্ছে, যার মূল লক্ষ্যই তরুণদের ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে সচেতন করে তোলা এবং ডিজিটাল লিটারেসি বিষয়ে ধারণা প্রদান করা।

একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে গুজব এবং তথ্যের অপপ্রচার রক্ষায় আমাদের কি কি করণীয়, সমাজ ও রাষ্ট্রের কি প্রত্যাশা এবং আজকের তরুণরা এই প্রত্যাশা ও তরুণ সমাজের প্রতিশ্রুতি নিয়ে কি কি অবদান রাখা যেতে পারে তার একটা সুস্পষ্ট ধারণা এই কর্মশালার মাধ্যমে দেয়ার চেষ্টা করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ