২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

রেজাকপুরে ৮ দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

spot_img

 

রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবারবার ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) রেজাকপুর কাশিমনগর আদর্শ যুব সংঘের আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই পাইকগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষক লীগ কপিলমুনি ইউনিয়ন শাখার যুগ্ম-আহবায়ক মো: সেলিম মোড়ল।

উদ্বোধনী বক্তব্যে তিনি আয়োজকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ডিজিটাল আসক্তির যুগে এমন আয়োজন সত্যি প্রসংশনীয়। তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে ডিজিটাল আসক্তি ও মাদক আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি খেলায় অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানান ও তাদের সাথে মতবিনিময় করেন।

টুর্নামেন্টটি পরিচালনা করেন আশিক মোড়ল ও সোহানুর রহমান সোহান।

_এসবি/ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ