১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

লালপুরের বিলমাড়িয়া এলাকায় সেনাবাহিনীর অভিযান,১২ জন ইমো হ্যাকার ও কিশোর গ্যাং আটক

spot_img

সাধীন আলম হোসেন

নাটোর প্রতিনিধিঃ

 

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে একটি সফল অভিযান পরিচালনা করে।অভিযানে সংঘবদ্ধ ইমো হ্যাকার ও কিশোর গ্যাং চক্রের ১২ জন সদস্যকে আটক করা হয়।যারা ইমো অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নিয়মিত মাদক সেবনেও লিপ্ত ছিল।

মঙ্গলবার দিবাগত রাতের ভোর(৯ জুলাই) ৫টায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর তথ্য মতে,আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে উভয় কন্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক স্থাপন করত।পরবর্তীতে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।তারা নিজেদের কিশোর গ্যাং পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদকসেবনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল।

অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ১৬টি অ্যান্ড্রয়েড ফোন,বাটন ফোন ১২টি,সিমকার্ড ৩০টি, দেশী অস্ত্র ১টি,৫ পিস ইয়াবা ও গাঁজা জব্দ করে।

অভিযান শেষে আটককৃতদের আইনগত প্রক্রিয়ার জন্য লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ