২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরের কৃতি সন্তান প্রকৌশলী আরিফুল ইসলাম সাগর পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক পদে পদোন্নতি

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কৃতি সন্তান প্রকৌশলী মো. আরিফুল ইসলাম (সাগর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রকল্প পরিচালক (প্রজেক্ট ডিরেক্টর) পদে পদোন্নতি লাভ করেছেন।

সম্প্রতি এ পদোন্নতির খবর প্রকাশিত হলে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং শাজাহানপুরবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অসংখ্য শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছাবার্তা প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই আরিফুল ইসলাম সাগর মেধা, অধ্যবসায় ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন। কর্মজীবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি সহকর্মীদের আস্থা অর্জন করেছেন। তার কর্মদক্ষতা ও সাফল্যের ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবে এবার তিনি প্রকল্প পরিচালক পদে পদোন্নতি লাভ করেন।

এলাকাবাসীর প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তার এই সাফল্য শাজাহানপুর তথা বগুড়ার সুনাম আরও সমৃদ্ধ করবে।

পদোন্নতিতে আনন্দ প্রকাশ করে তার শুভাকাঙ্ক্ষীরা প্রকৌশলী আরিফুল ইসলাম সাগরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ