
বগুড়া শাজাহানপুর অনলাইন এক্টিভিস্টদের সাথে মতবিনিময় করেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী।
বুধবার(৪ জুন) রাত্রি ৮.০০ ঘটিকায় উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে অনলাইন এক্টিভিস্টদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুস সালাম, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা মোঃ কাওছার আলী প্রমুখ।
এ সময় এমপি প্রার্থী মো: গোলাম রব্বানী বলেন,অনলাইন অ্যাক্টিভিস্টদের কাজ রাষ্ট্র এবং সমাজের জন্য ইতিবাচক। আমরা চাই আপনারা নিরাপদে ও স্বাধীনভাবে কাজ করতে পারেন সে ব্যবস্থা করা।সঠিক তথ্য তুলে ধরা।




