
বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে দোয়া-মোনাজাত, কোরআন তেলাওয়াত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) শাজাহানপুর উপজেলা বিএনপির আয়োজনে মাঝিড়া বন্দরের স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান মহিউস সুন্নাহ মাদ্রাসার শত শত হাফেজ ও এতিম শিশুদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎতের পরিচালনায় দোয়া মাহফিলে অন্যদের বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজ ও আবু সাহিন সানি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বাসার, মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিম জায়দার, চোপিনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত শেষে মাদ্রাসার এতিম ও হাফেজ শিশুদের সঙ্গে নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




