৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে গণসংযোগ ও ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে সাবেক এমপি লালু

spot_img

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীর্ষ মার্কায় ভোট চেয়ে বগুড়া পৌরসভার ২১নং ওর্য়াড ও শাজাহানপুরের মাদলা জমিদারবাড়ি চত্ত্বরে গণসংযোগ ও নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

বুধবার (১৯ নভেম্বর) স্থানীয় বিএনপি নেতা আব্দুল কুদ্দুস চাঁন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাপস কুমার, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, এমরান হোসেন, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মমিন, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিমন, বিএনপি ও অঙ্গদলের মধ্যে বাদশা সরকার, আবু শাহীন, নজরুল ইসলাম, হারুনুর রশিদ হারুন, ওহিদুল ইসলাম, লিটন আহমেদ, হামিদুল ইসলাম, কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন,যুবদল নেতা হানিফ হোসেন, ছাত্রদল নেতা বিপ্লব মিয়া সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
শেষে সাবেক এমপি লালু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ