১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

spot_img

 

বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন ) সকাল ৬টা ৩০ মিনিটে শাজাহানপুর থানার অধীনস্থ কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আল মাহমুদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার ১৩ নম্বর ওয়ার্ডের ফুলদিঘী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ তারেক মিয়া (২৫) কে আটক করেন।

আটককৃত তারেক রংপুর জেলার কোতয়ালী থানার কামাল কাছনা এলাকার মোঃ আব্দুল মান্নান ও তানজিলা বেগমের পুত্র।

আটকের সময় তার কাছ থেকে একশত (১০০) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

শাজাহানপুর থানা পুলিশের পক্ষ থেকে অবৈধ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ