১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাক জব্দ

spot_img

বগুড়া  শাজাহানপুর উপজেলায় ধানবোঝাই ট্রাকের চাপায় আরিফ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের খরনা (কামারপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পূর্বপাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কে চলাচলের সময় একটি ধানবোঝাই ট্রাকের সঙ্গে আরিফের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। একপর্যায়ে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে গেলে তিনি চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও শাজাহানপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাজাহানপুর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার সঙ্গে জড়িত ধানবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। :::

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ