৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ডিবির অভিযানে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বনানী বাসস্ট্যান্ড সংলগ্ন এস.আর. পার্সেল সার্ভিসের মূল গেটের সামনে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৬৬২০) তল্লাশি করে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি মো. নাজমুল (৩৮)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাজমুল পাবনা সদর উপজেলার উত্তর বড় দিঘসাইল (দাপুনিয়া) এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

এ ঘটনায় গ্রেফতারকৃত নাজমুলের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ