
বগুড়া শাজাহানপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় ভাইকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বোন মোছাঃ সুমাইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত (২৮ ফেব্রুয়ারি) উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর মধ্যেপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী কাওছার আহম্মেদ শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভূক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে মোঃ রাজু, সুমাইয়াকে মাদকদ্রব্য (ইয়াবা) দিচ্ছিলেন। কাওছার দেখে নিষেধ করলে বিবাদী সহ অজ্ঞাতানামা ২/৩ জন গত ২৮ ফেব্রুয়ারি রাতে তাকে ডেকে বুকে লাথি ও বাটাম দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ সময় তার
চিৎকার শুনে স্থানীয় লোকজন আসলে, তারা হত্যার হুমকি প্রদান করে চলে যায়।
এব্যাপারে জানতে সুমাইয়া মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ওয়াদুদ আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।




