৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর খোট্রাপাড়া ২নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

spot_img

বগুড়া শাজাহানপুরে খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপি’র ২ নং ওয়ার্ডের উদ্যেগে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) উপজেলার খলিশাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সুমনের সঞ্চালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন থানা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক মোহসীন আলী মাষ্টার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোট্রপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, ইউনিয়ন ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সেলিম, থানা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মিনাহাজুল ইসলাম মিনহাজ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, যুবদল নেতা আমিনুল ইসলাম, বিএনপি নেতা শ্যামলসহ বিএনপি ও সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন খলিশাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হানজেলা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ