
বগুড়ার শাজাহানপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কমিটির পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান,বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন এবং জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলা যুবদলের আয়োজিত এ শুভেচ্ছা মিছিলে উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে ঢাকা-বগুড়া সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সম্প্রতি ঘোষিত উপজেলা যুবদলের কমিটিতে বেলাল হোসেন বাবুকে সভাপতি এবং রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়েছে মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল,সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, আবু শাহিন সানি,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ,উপজেলা যুবদল নেতা সোহেল মেম্বার, আমরুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মশিউর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মানিক, আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল হক ও সদস্য সচিব আব্দুল মজিদ, মাঝিরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইদুল রহমান,খরনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাসেম, চোপিনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান পলাশ,মাদলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর, সদস্য সচিব মাসুদ, খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হলুদ, গোহাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নবঘোষিত কমিটির নেতৃত্বে শাজাহানপুর উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন এবং জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কৃতজ্ঞতা প্রকাশ করেন।




