১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে হাডুডু খেলার উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

spot_img

দেশের জাতীয় খেলা ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে বগুড়ার শাজাহানপুরে জমে উঠেছে গ্রামীণ উৎসব। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার আমরুল ইউনিয়নের নগর জোয়ার্দারপাড়ায় নগর আমরুল প্রভাতী ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া–৭ (শাজাহানপুর–গাবতলী) আসনের তিনবারের সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আলহাজ হেলালুজ্জামান তালুকদার লালু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তালুকদার লালু বলেন, ‘বিগত দিনের ন্যায় আগামীতেও দেশনেত্রী খালেদা জিয়ার মার্কা ধানের শীষকে রেকর্ড ভোটে বিজয়ী করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর আমরুল প্রভাতী ক্লাবের সভাপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার আমিনুর রহমান জোয়ার্দার। বিশেষ অতিথি ছিলেন আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি বাদশা সরকার, শাজাহানপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ তমেজ উদ্দিন, সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান।

দিনের খেলায় মুখোমুখি হয় শেরপুর উপজেলার ইয়াং স্টার ক্লাব ও বাগ্রা স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ও অতিরিক্ত সময়েও ফল নির্ধারিত না হওয়ায় ম্যাচটি অতিরিক্ত দিনে গড়ায়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ