১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর স্লিপার বাসে ১০ হাজার ৬০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রে’ফতার

spot_img

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. বিপ্লব ইসলাম (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার উপপরিচালক মোহা. জিকরুল রহমানের নেতৃত্বে টিমটি কক্সবাজার থেকে দিনাজপুরগামী ‘এনা রিপার এভারগ্রিন ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালায়।

ডিএনসির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে বাসের টঅ-৪ নম্বর আসনে বসা যাত্রী বিপ্লব ইসলামের আসন তল্লাশি করা হয়। পরে তাঁর দেখানো তথ্য মতে, আসনের ওপরে এসি নালির কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি পোটলা উদ্ধার করা হয়।

পোটলা দুটি থেকে নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে মোড়ানো ৫৩টি প্যাকেটে মোট ১০ হাজার ৬০০ পিস কমলা রঙের ইয়াবা পাওয়া যায়, যার মোট ওজন ১ কেজি ৬০০ গ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও সিমকার্ড জব্দ করা হয়।

ডিএনসি জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে কক্সবাজার এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের বড় বড় চালান সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার বিপ্লব ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ