১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি

ধর্ম যার যার উৎসব সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা -২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল এগারোটার দিকে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সুনামগঞ্জ জেলা, উপজেলা ও ইউনিয়নের সকল নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. বিমান কান্তি রায়’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল বনিক’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,
অধ্যক্ষ পরিমল কান্তি দে, সদর মডেল থানার ওসি মো. আব্দুল আহাদ বিশ্বম্ভরপুর উপজেলার সাংবাদিক স্বপন কুমার দাস সহ বিভিন্ন উপজেলা এবং ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন,

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটিকে সরকার ১০ টি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো হচ্ছে, ১/ প্রতিমা তৈরি থেকে পূজা সমাপ্তি পর্যন্ত প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক ১/ পাহারাদারের ব্যবস্হা নিশ্চিত করুন।
২/ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব পালন করুন।
৩/ পূজা মন্ডপে নারী ও পুরুষের পৃথক যাতায়াত ব্যবস্হা রাখুন।
৪/ কোনরূপ আতসবাজি, ফটকা ফোটানো এবং অতিরিক্ত আলোকসজ্জা থেকে বিরত থাকুন।
৫/ পূজা মন্ডপে আবশ্যিক ভাবে সিসি ক্যামেরা সংযোগের ব্যবস্হা করুন এবং ফুটেজ সংরক্ষণ করুন।
৬/ ভক্তি মূলক সংগীত ব্যতিত অন্য সংগীত বাজানো থেকে বিরত থাকুন এবং উচ্চ শব্দের পি. এ সেট ও ডিজে ব্যবহার থেকে বিরত থাকুন, এ ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ও অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আযাল ও নামাজের সময়সূচীর প্রতি মনযোগী থাকতে হবে।

৭/পূজা মন্ডপ সংলগ্ন এলাকায় এবং বিসর্জন স্হলে পর্যাপ্ত আলোর ( জেনারেটর) ও অগ্নি নির্বাপকের ব্যবস্হা রাখুন।
৮/ স্হানীয় প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে প্রতিমা বিসর্জ্জনের স্হান নির্ধারণ করুন।প্রতিমা নিরঞ্জনে শোভাযাত্রা পরিহার করুন।
৯/ পূজা চলাকালীন রাত সাড়ে এগারোটায় পূজা মন্ডপ বন্ধ করুন।
১০/ কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হয়ে অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনার সংবাদ তাৎক্ষণিক ভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ / জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন এবং দায়িত্বপ্রাপ্ত জেলা/’উপজেলা /’পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করুন এবং জরুরি প্রয়োজনে ৯৯৯’এ যোগাযোগ করুন।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বনিককে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ