৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাহ সুলতান কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্হাপন

spot_img

মহিউদ্দিন

শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে বগুড়ার শাহজাহানপুরে সরকারি শাহ সুলতান কলেজে ফিল্টার স্থাপন করেছে কলেজ ছাত্রদল। রোববার ১২টায় কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফিল্টারটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের ও সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব হোসেন সোহাগ

এসময় আরো উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, জাহিদ, রাসেল, জাকিরুল, রাফি, রাজু, আবু হাসান, সুমন, সোহেল, রোমান, সাদিয়া, পারভেজ, আশিক, আদিল, সাগর ও সৌরভসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জানা যায়, ৫৭ বছর আগে প্রতিষ্ঠিত হয় সরকারি শাহ সুলতান কলেজ। কলেজে বর্তমানে শিক্ষক ৭০ জন, কর্মচারী ৭২ জন ও শিক্ষার্থী রয়েছেন ১২ হাজার ৩৪৬ জন। কিন্তু শিক্ষার্থীর তুলনায় প্রয়োজনীয় সেবা এখনো সীমিত। বিশেষ করে নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদেরকে বিশুদ্ধ পানি পেতে ভোগান্তি পোহাতে হয়। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপদ ও বিশুদ্ধ পানি পান নিশ্চিত করতে কলেজ ক্যাম্পাসে পানির ফিল্টার বসানো হয়েছে। এর মাধ্যমে শুধু শিক্ষার্থীরাই নয়, সাধারণ পথচারীরাও সহজে বিশুদ্ধ পানি পান করতে পারবেন। এতে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা।

নেতাকর্মীরা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা তাদের সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ