
শেফালী-স্মৃতি নৈপুণ্যে সিরিজ হারলো বাংলাদেশ
এসবি ক্রীড়া ডেস্ক: সিলেটে চলমান ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় নারী ক্রিকেট দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ নিয়ে ৫ ম্যাচ সিরিজে টানা ৩ হারে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারলো বাংলাদেশ।
আজ (২ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক হরমনপ্রিত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ৩৯ রান করেন দিলারা আক্তার। আর ভারতীয় স্পিনার রাধা যাদব নেন ২ টি উইকেট।
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দুই ওপেনার শেফালী ভার্মা ও স্মৃতি মান্ধানার ব্যাটিং নৈপুণ্যে ৭ উইকেট ও ৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। শেফালী ভার্মা করেন ৩৮ বলে ৫১ রান ও স্মৃতি মান্ধানা করেন ৪২ বলে ৪৭ রান। এদিন শেফালী-স্মৃতি জুটিতে আসে ৯১ রান। যেটি অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও বেথ মুনির পর দ্বিতীয় ওপেনিং জুটি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক।
দারুণ ব্যাটিং নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ভারতীয় ওপেনার শেফালী ভার্মা।
_এসবি/ইন্দ্রজিৎ_




