১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃ’তু

spot_img

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় নজরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকাল ৭ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের শিবপুর গ্রামের।

জানা যায়, নজরুল রাস্তার পশ্চিম পার্শ্ব থেকে পুর্ব দিকে মোটর সাইকেল নিয়ে পার হবার সময় দ্রতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ