১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শেষ ম্যাচে অজিদের হারিয়ে, হোয়াইটওয়াশ এড়াল ভারত

spot_img

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কা এড়িয়ে শেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে ভারত। শনিবার (২৫ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ওপেনার ট্রাভিস হেড, ২৫ বলে ২৯ রান করে মোহাম্মদ সিরাজের শিকার হন তিনি। অপর ওপেনার মিচেল মার্শ করেন ৫০ বলে ৪১ রান। কিছুটা প্রতিরোধ গড়েন ম্যাট রেনশ, ৫৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু তাতেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি অজিরা। ৪৬.৪ ওভারে অলআউট হয়ে যায় ২৩৬ রানে।

এদিন বল হাতে জ্বলে ওঠেন ভারতীয় পেসার হর্ষিত রানা— একাই শিকার করেন চারটি উইকেট। স্পিনে সহায়তা দেন ওয়াশিংটন সুন্দর, যার ঝুলিতে যায় দুইটি উইকেট।

২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দেখেশুনে ব্যাটিং করে ভারত। অধিনায়ক শুবমান গিল তেমন বড় রান করতে না পারলেও জ্বলে ওঠেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া কোহলি এবার খেলেন ৮১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস। অপরদিকে রোহিত শর্মা তুলে নেন ৩৩তম ওডিআই শতক। তার ১২৫ বলে অপরাজিত ১২১ রানের ইনিংসে মাত্র ৩৮.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। উইকেইটি শিকার করেন জশ হ্যাজেলউড।

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা ও সিরিজসেরা নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। সিরিজে তিন ম্যাচে তার সংগ্রহ মোট ২০২ রান, স্ট্রাইক রেট ৭৬.৪, এভারেজ ১০১।

সংবাদ বুলেটিন / দেবযানী

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ