১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডে অনুষ্ঠিত ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সফরকারী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো স্বাগতিক ইংল্যান্ড।

বৃহস্পতিবার (৩০ মে) ওভালে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারের আগেই (১৯.৫ ওভারে) সবকয়টি উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে উসমান খান করেন সর্বোচ্চ ৩৮ রান, আর বাবর আজম করেন ৩৬ রান। এদিন ইংল্যান্ডের হয়ে বল করা ৬ বোলারই তুলে নেন উইকেট। দলের পেসার মার্ক উড ও দুই স্পিনার আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোন তুলে নেন ২ টি করে উইকেট। ১ টি করে উইকেট নেন আর্চার,জর্ডান ও মঈন আলী।

১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই (১৫.৩ ওভারে) ৭ উইকেট ও ২৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ২৪ বলে ৪৫ রান করেন ওপেনার ফিল সল্ট। অপরদিকে পাকিস্তানি পেসার হারিস রউফ একায় তুলে নেন ৩ টি উইকেট।

উল্লেখ্য,সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারায় ইংল্যান্ড। আর সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়।

অসাধারণ বোলিং পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আদিল রশিদ। আর সিরিজে ব্যাটিংয়ে দ্যুতি ছড়ানো ইংলিশ অধিনায়ক জস বাটলার জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।

_এসবি/ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ