২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ

spot_img

শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ

এসবি ক্রীড়া ডেস্ক: লো-স্কোরিং ম্যাচে বাংলাদেশকে ৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখলো দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে চলমান বিশ্বকাপে টানা তিন জয় তুলে নিলেন তারা। অন্যদিকে ২ ম্যাচে বাংলাদেশের জয় একটি।

সোমবার(১০ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় আফ্রিকা। ওপেনিং জুটি থেকে আসে মাত্র ১১ রান। প্রোটিয়াদের ওপর প্রথম আঘাত হানেন তানজিম হাসান সাকিব। তিনি ইনিংসের প্রথম ওভারেই প্রোটিয়া ওপেনার রিজা হেনরিড্রিক্সকে ফেরান গোল্ডেন ডাকে। ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান হেইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। ৫ম উইকেট জুটিতে আসে ৭৯ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ক্লাসেন করেন ৪৪ বলে ৪৬ রান।
অন্যদিকে পেসার তানজিম হাসান সাকিব ১৮ রান খরচায় তুলে নেন ৩ টি উইকেট। ওছাড়াও তাসকিন আহমেদ ২ টি ও রিশাদ হোসেন নেন ১ টি উইকেট ।

১১৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। ৫ম উইকেট জুটিতে তাওহীদ হৃদয় ও মাহদুল্লাহ রিয়াদ চেষ্টা করেন দলকে বিপর্যয় থেকে বের করে জয়ের বন্দরে পৌঁছাতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। দলীয় ৯৪ রানে তাওহীদ হৃদয় ফিরে যান। ফিরে যাওয়ার আগে তিনি করেন ৩৪ বলে ৩৭ রান। আর শেষ ওভারে মাহদুল্লাহ ফিরে গেলে জয়ের স্বপ্ন পুরোপুরি মলিন হয়ে যায় বাংলাদেশের। অবশেষে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান তুলতে সক্ষম হয় তারা। প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ২৭ রান খরচায় তুলে নেন ৩ টি উইকেট। কাগিসো রাবাদা ও এনরিক নরকিয়া নেন ২ টি করে উইকেট।

ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেব হেইনরিক ক্লাসন।

_এসবি/দেবযানী_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ